Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব বিরোধী আন্দোলনে করোনা আক্রান্ত। প্রশ্ন উঠছে জনস্বার্থ নিয়ে

নাগরিকত্ব বিরোধী আন্দোলনে করোনা আক্রান্ত। প্রশ্ন উঠছে জনস্বার্থ নিয়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিল্লির জাহাঙ্গীরপুরীতে নাগরিকত্ব বিরোধী আইনের (CAA) জমায়েতে এক বিক্ষোভকারী করোনাভাইরাসে (Cooronavirus) আক্রান্ত। আক্রান্তের বোন সদ্য আরব থেকে ফিরেছেন। তিনি ওই রোগে আক্রান্ত হয়েছিলেন বিদেশেই। কিন্তু প্রথমে তাঁর কোনও রোগ লক্ষ্মণ ছিল না। বোনের সঙ্গে দেখা করে বিক্ষোভকারী ধর্ণাস্থলে আসেন। তার কিছুদিনের মধ্যেই দুইজনের শরীরেই সংক্রমণের লক্ষণ দেখা দেয়। এঁদের একজন আপাতত দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি অন্যজন সফদরজং হাসপাতালে ভর্তি। কিন্তু এই সংক্রমণের পর প্রশ্ন উঠছে অন্য জায়গায়।

এই অবস্থায় সারা দেশ যখন সংকটে তখন এভাবে জনস্বাস্থ্য উপেক্ষা করে ধর্ণা চালিয়ে যাওয়াটা কতটা জরুরী ? একই প্রশ্ন উঠছে শাহীনবাগের ক্ষেত্রেও। এখানকার বিক্ষোভকারীরা জানিয়েছেন তাঁরা স্বাস্থ্যবিধি মানবেন তবে ধর্ণা তুলবেন না যতক্ষণ না সরকার নাগরিকত্ব আইন বাতিল করছে। যেখানে জনসমাগমেই বিধিনিষেধ সেখানে স্বাস্থ্যবিধি মেনে যে ধর্ণা করা যায় না সেই বিষয়ে চিকিৎসকরা একমত। পার্কসার্কাসের ধর্ণাকারীরা ইতিমধ্যই জানিয়েছেন তাঁরা জনতা কার্ফু মানছেন না। শাহীনবাগের সিদ্ধান্ত এখনও জানা যায় নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *