কিশোর ঘোষ
সেদিন ফেসবুকে দেখি কমলেশদার কবিতা, কিন্তু কমলেশ পাল নাম উল্লেখ নেই। আমাদের তরুণ কবিবন্ধু অভিনন্দন মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘এ জীবন ক্রিকেট লিখিত’ নিয়ে পিয়াল রায় এক পোস্ট দিয়েছিলেন। সেখানেই ছিল কমলেশদার অন্যতম পরিচিত কবিতা পংক্তির উল্লেখ—ঘাতক বাইরে থাকে, গুপ্তচর রক্তের ভিতর। কিন্তু কবির নাম বলা হয়নি! কেন? পিয়ালের যুক্তি তাঁর ওই লেখায় লেখাটাই প্রধান, লেখক নয়। আমার মনে হয় উল্টোটা। যদি কবিতা পংক্তি হয় শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ সরকারের মতো কবিদের, তবে কবির নাম উল্লেখ না করলেও চলে। কিন্তু কবিটি যদি হন কমলেশ পালের মতো কেউ, এমন কেউ যাঁর গায়ে প্রচারের আলো পড়েনি, যাকে চেনে না বৃহত্তর বাংলা কবিতার পাঠক, সারা জীবন সাধনায় অবিচল থেকেও বঙ্গ সাহিত্য বাজার যাঁকে ঠাঁই দেয়নি, তবে তাঁর নাম সবার আগে উল্লেখ করা উচিত। সেই কবির নাম মনে করে বলা আমাদের দায়িত্ব। কিন্তু কী আশ্চর্য জানেন,…..
সম্পূর্ণ গদ্যটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news