Breaking News
Home / TRENDING / নিজের দল এমএনএম-এর হয়ে লোকসভায় দাঁড়াচ্ছেন কমল
Manamadurai: Veteran actor Kamal Hassan speaks during his day-long road show at Manamadurai in Sivaganga district on Wednesday. The actor is all set to launch his political party in Madurai. PTI Photo (PTI2_21_2018_000131B)

নিজের দল এমএনএম-এর হয়ে লোকসভায় দাঁড়াচ্ছেন কমল

ওয়েব ডেস্ক:

আগামী লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা কমল হাসান। নিজের দল মক্কাল নিধি মইঅম (এমএনএম)-এর শীর্ষ নেতা তিনি। আজ দলের সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখী হয়ে কমল বলেন, লোকসভা ভোটে আমাদের দল অংশগ্রহণ করবে। তিনি এও জানিয়ে দেন, আপাতত বড় কোনও দলের সঙ্গে জোটে তিনি বা তাঁর দল থাকছে না। এমএনএম একক ভাবেই ২০১৯-এ লড়বে।

উল্লেখ্য, অতীত ও বর্তমানে বহু অভিনেতা অভিনেত্রীই ভোটে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই জিতে এমএলএ বা এমপি হয়েছেন। স্মৃতি ইরানির মতো অনেকে মন্ত্রীও হয়েছেন। তবে কমল হাসান একদিকে থেকে তাঁদের থেকে আলাদা। তিনি রাজনীতিতে এসেছেন সম্পূর্ণ নতুন একটি দল গড়ে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বর্ষিয়ান অভিনেতা কামাল হাসানের নেতৃত্বে গঠিত হয় মক্কাল নিধি মইঅম বা এমনএনএম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *