নিজস্ব সভাপতি:
কংগ্রেস ফেব্রুয়ারিতে ব্রিগেডে আলাদা সভা করবে। যেখানে প্রধান বক্তা হিসেবে আসছেন সর্বোভারতীয় সভাপতি রাহুল গাঁধী। পক্ষন্তরে একথাই বললেন সোমেন মিত্র। আজ ১২ তুঘলক লেনে রাহুল গাঁধীর সঙ্গে সোমেন মিত্রের প্রাক নির্বাচনী গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আমরা চাই ফেব্রুয়ারিতে কংগ্রেসের আলাদা সভা হোক ব্রিগেডে। যে প্রস্তাবে সর্বোভারতীয় সভাপতি বলেছেন, প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত। এছাড়াও বৈঠকে মমতার ব্রিগেড সভায় সোনিয়ার আশা নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, প্রদেশ সভাপতি ওই সভায় সোনিয়ার আশা নিয়ে আপত্তি জানিয়েছেন! এইসঙ্গে শনিবারের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়েও আলোচনা হয় রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে।
সোমেন মিত্র সাংবাদিকদের জানান, আগামী ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধীকে কলকাতায় জনসমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হয়েছে। সর্বোভারতীয় সভাপতির সুবিধা মতো দিন ও সময় ঠিক করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news