Breaking News
Home / TRENDING / শুভেন্দুর বিজেপিতে যোগ কি ১০ ডিসেম্বর ? নাডডার সফরসূচি বদলে প্রশ্ন

শুভেন্দুর বিজেপিতে যোগ কি ১০ ডিসেম্বর ? নাডডার সফরসূচি বদলে প্রশ্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগদান কি ১০ ডিসেম্বর ? তাও কি আবার খোদ কলকাতায় ? বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) পশ্চিমবঙ্গ সফর পিছিয়ে যাওয়ায় এমনটাই গুঞ্জন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী ৯ তারিখ তিনি পা রাখবেন বাংলায়। ১০ তারিখ দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। কর্মসূচিতে বিদ্রোহী তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী যোগ দেবেন কিনা তা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি। ৯ তারিখ রাজ্যে এসে তিনি প্রথম মমতা বন্দ্যোাপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখবেন জেপি নাড্ডা। ১০ তারিখ যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে। আপাতত এই সূচিতে কোনও বদল হয়নি বলেই দলীয় সূত্রে খবর। এখনও পর্যন্ত নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি প্রাক্তন পরিবহণমন্ত্রী। তাই নাডডার সফর একদিন পিছনে জল্পনা শুরু হয়েছে। রাজ্য বিজেপির একটি সূত্রের অবশ্য দাবি, ৮ তারিখ তাঁর আসার কথা ছিল এ রাজ্যে। কিন্তু কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ওইদিন ভারত বন্‌ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কংগ্রেস, তৃণমূল-সহ ১৬ টি রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানিয়েছে। এ রাজ্যেও তার প্রভাব পড়ার সম্ভাবনা। তাই ওইদিন নাড্ডার সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় বিজেপির সভাপতি সভাপতির উপস্থিতিতেই তৃণমূলে ভাঙন ধরতে পারে। তাই রাজ্য বিজেপির সূত্র যতই বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করুন না কেন, বিষয়টি আদৌ তেমন নয়। আজ মেদিনীপুরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোচ্চার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখে রানীগঞ্জ ও ৯ তারিখ বনগাঁর সভা থেকে শুভেন্দুকেই টার্গেট করবেন তৃণমূল সুপ্রিমো। রাজ্য বিজেপি নেতৃত্ব সে বিষয়ে নিশ্চিত। তাই সভাপতি সফরে তৃণমূলকে জোর ঝটকা দিতে চাইছেন তাঁরা। শুভেন্দু সমস্যার পাশাপাশি রাজ্যবাসীর একেবারে হাতের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাসকদলের তরফে শুরু হয়েছে নতুন কর্মসূচি – ‘দুয়ারে সরকার’। গেরুয়া শিবিরও নেমেছে শাসকদলের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি নিয়ে। সর্বভারতীয় বিজেপি (BJP) সভাপতি এবার কলকাতায় এসে বিভিন্ন কেন্দ্রে জনগণের মধ্যে দলীয় কর্মসূচি ‘আর নয় অন্যায়’-এর লিফলেট বিলি করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *