Breaking News
Home / TRENDING / ভোর-রাতে কালকা-হাওড়া এক্সপ্রেসে আগুন

ভোর-রাতে কালকা-হাওড়া এক্সপ্রেসে আগুন

নিজস্ব সংবাদদাতা:

কালকা-হাওড়া ( ট্রেন নং-১২৩১২) ডাউন এক্সপ্রেসে আগুন লাগল। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধীরপুর এবং ধোড়াখেরি স্টেশনের মাঝে এই আগুন লাগার ঘটনা ঘটে। ইঞ্জিনের ঠিক পরের অসংরক্ষিত কামরাটিতে আগুন লেগে যায়। ঘটনা বুঝতে পারা মাত্র ট্রেন থামিয়ে দেন চালক।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। ওই জায়গায় ট্রেন চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রেনের গার্ড জানিয়েছেন, কেউ হতাহত না হলেও বেশ কয়েকজন যাত্রী মৃদু শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ কামরাটিকে আলাদা করে কালকা-হাওড়া এক্সপ্রেসে ফের রওনা করিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন পরিষেবাও স্বাভাবিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *