Breaking News
Home / TRENDING / খুদেদের হোমওয়ার্ক নয়, ক্লাস পিছু ব্যাগের ওজনও বেঁধে দিল কেন্দ্র

খুদেদের হোমওয়ার্ক নয়, ক্লাস পিছু ব্যাগের ওজনও বেঁধে দিল কেন্দ্র

ওয়েব ডেস্ক:

একদিকে বড়দের দুষ্টুমিতে যখন ওজনস্তর ফুটো হয়ে ক্যানসারের মতো মারণ রোগ বাড়ছে, তখন ওদের পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে বাড়তি ওজন। তাহলেই নাকি ওরা মানুষের মানুষ হবে। সকলেই জানেন ছোটদের পড়াশুনো, স্কুল,  হোমওয়ার্ক, টিউশন, পরীক্ষা, রেজাল্ট ইত্যাদি নিয়ে আজকের বাবা-মায়েরা কতখানি চাপে থাকেন। এমন সময় কেন্দ্রীয় সরকার নিল এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সিদ্ধান্ত, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনও হোম-ওয়ার্ক নয় এবার থেকে। এইসঙ্গে কোন শ্রেণির পড়ুয়ার স্কুলব্যাগের ওজন সর্বাধিক কত হবে তাও বেঁধে দেওয়া হল। এই নির্দেশিকায় পরিস্কার করে দেওয়া হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যাগের ওজন কোনওমতেই দেড় কেজির বেশি হবে না। দশম শ্রেণিতে ব্যাগের ওজন সর্বাধিক হতে পারে ৫ কিলোগ্রাম। এবার থেকে সরকারি বেসরকারি সহ দেশের সমস্ত স্কুলকে এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানিয়ে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-র সুপারিশ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও রকম হোম-ওয়ার্ক বা বাড়ি থেকে তৈরি করে আনার জন্য কোনও পড়া দেওয়া যাবে না। এইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে ওই দুই শ্রেণিতে ভাষা ও গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাষা, গণিত ও পরিবেশবিদ্যা ছাড়া অন্য কোনও বিষয় পড়াতে পারবে না স্কুলগুলি। স্পষ্ট করে দেওয়া হয়েছে, ছেলেমেয়েদের বাড়তি বই আনতেও বলা যাবে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ছোটদের কাঁধে স্কুলগুলির ভারি ব্যাগ চাপিয়ে দেওয়া নিয়ে বিতর্ক ছিল। চিকিৎসকরা জানাচ্ছেন, এর ফলে নার্ভাস সিস্টেমে প্রভাব পড়ে। পাশাপাশি, হাড়ের গঠনও হচ্ছে না সঠিকভাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *