Breaking News
Home / TRENDING / পকেটে তাজা বুলেট নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে মসজিদের কেয়ারটেকার

পকেটে তাজা বুলেট নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে মসজিদের কেয়ারটেকার

ওয়েব ডেস্ক:

মুখ্যমন্ত্রীর বাড়িতে আতঙ্ক। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পকেট বুলেট নিয়ে ঢুকল এক ব্যক্তি। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, সোমবার মানিব্যাগে তাজা বুলেট নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে আসে এক ব্যক্তি। যিনি দিল্লির এক মসজিদের কেয়ারটেকার। তবে ঢোকার মুখে নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে ধরা পড়ে ওই ব্যক্তির পকেটে বুলেট রয়েছে। কেজরিওয়ালের সাপ্তাহিক ‘‌জনতা দরবার’‌ চলাকালীন এই ঘটনা ঘটে। মঙ্গলবার দিল্লি পুলিসের এডিসিপি হরিন্দর সিং জানিয়েছেন, মহম্মদ ইমরান নামে ওই ব্যক্তি মসজিদ বাওলিওয়ালি নামে স্থানীয় একটি মসজিদের কেয়ারটেকার।

দিনকয়েক আগে লঙ্কার গুঁড়ো নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিছনে ধাওয়া করেছিলেন এক ব্যক্তি। প্রকাশ্যে এসেছিল সেই ভিডিও। এবার ফের কেজরিওয়ালের দরবারে হাজির আরও এক ব্যক্তি। যার পকেট থেকে মিলল তাজা বুলেট। স্বাভাবিকভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশি জেরায় কেয়ারটেকার ইমরান জানিয়েছেন, ওই বুলেটটি  তিনি মাস দুয়েক আগে মসজিদের দানপেটিতে পেয়েছিলেন, ভেবেছিলেন বুলেটটি যমুনার জলে ফেলে দেবেন। কিন্তু তা করেননি, পুলিশকেও জানাননি। পুলিশ ইমরানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে। তাকে জেরা করা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই কেজরিওয়ালের উপর লঙ্কার গুঁড়ো নিয়ে আক্রমণ করে অনিল শর্মা নামে এক ব্যক্তি। তার দাবি ছিল গত দেড়বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পেয়েই সে ওই কাজ করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *