Breaking News
Home / TRENDING / কালা দিবস পালন করতে পারলেন না শিলিগুড়ির ডাক্তাররা, জেনে নিন কেন

কালা দিবস পালন করতে পারলেন না শিলিগুড়ির ডাক্তাররা, জেনে নিন কেন

নিজস্ব সংবাদদাতা

 

সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তাররা কালো দিবস পালন করছেন। ঠিক তার উল্টো দিকে অন্য ছবি দেখা গেল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোগীদের স্বার্থে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা কালোদিবস পালন করলেন না। চিকিৎসকদের বক্তব্য, যে আজ সকালেই কালোদিবস পালন করার লিখিত নির্দেশ পেয়েছেন আইএমএর রাজ্য শাখা থেকে। কিন্তু আজ সকালে ডাক্তাররা যখন আউটডোরে যান তখন তারা দেখেন যে রোগীদের অসংখ্য ভিড় লেগে রয়েছে। এই রকম দৃশ্য দেখে চিকিৎসকদের মনে হয়েছে যে রোগীদের ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। সেই অবস্থায় রোগীদের কথা মাথায় রেখে কালোদিবস পালন না করে রোগী দেখতে শুরু করেন। সবশেষে কালোদিবসের কথা রোগীরা যখন জানতে পারেন তখন চিকিৎসকদের ধন্যবাদ জানান। তারা বলেন যে ডাক্তারা যে ভগবানের রুপ না আজ প্রমাণ হয়ে গেল!

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *