ভাস্কর মান্না:
আজ রাতে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে। অরুণাচল প্রদেশের উত্তর-পূর্বের দুর্গম এলাকা ছাড়া এই চন্দ্রগ্রহণ সারা ভারতে দেখা যাবে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাবে এই চন্দ্র গ্রহণ।
জ্যোতিষবিদদের মতে, আজ রাত ১:৩০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং চলবে ৪:৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ গ্রহণ ৩ ঘন্টা থাকবে। বিজ্ঞানীদের মতে, ১৪৯ বছর আগে গুরু পূর্ণিমার দিনে এরকমই একটি দুর্লভ গ্রহন দেখা গিয়েছিল। দিনটি ছিল ১২ জুলাই ১৮৭০ সাল। আবার ১৪৯ বছর পর গুরু পূর্ণিমার দিন এরকমই একটি চন্দ্র গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী। এই গ্রহণকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। কারণ তাঁরা জানাচ্ছেন, এই গ্রহণের ফলে সম্পূর্ণ নতুনরূপে দেখা যাবে চাঁদকে। রাত তিনটে বেজে এক মিনিটে এই গ্রহণ চরম সীমায় পৌঁছবে। ঠিক সেই সময়ই চাঁদের রূপ পরিবর্তিত হবে। আমরা চাঁদের যে সাদা আলো দেখতে অভ্যস্ত, তা তখন গাড় লালে পরিণত হবে এবং সচরাচর চাঁদের যে আকৃতি দেখা যায়, তার থেকে চাঁদকে অনেক বড় দেখা যাবে।

ধার্মিকদের মতে, গুরু পূর্ণিমার দিন গ্রহণ লাগলে গুরুর পূজা করা উচিত। গ্রহণের কারণ সম্বন্ধে তাঁরা জানান, যখন রাহু চন্দ্র ও সূর্যকে গ্রাস করে তখনই গ্রহণ হয়। আবার পুরান মতে মুনি ঋষিদের দাবি, প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন সমুদ্রের ভেতর থেকে অমৃতের কলসি উঠেছিল। অসুররা অমৃত পান করতে চেয়েছিল, কিন্তু ভগবান বিষ্ণু শুধুমাত্র দেবতাদের অমৃত পান করার আদেশ দেন। ওই সময় রাহু দেবতাদের ছদ্মবেশে অমৃত পান করে। রাহুকে চিনতে পেরে চন্দ্র ও সূর্য তা বিষ্ণুকে জানায়। এরপর ভগবান বিষ্ণু, রাহুর মাথা দেহ থেকে কেটে আলাদা করে দেয়। সূর্য ও চন্দ্রের প্রতি বদলা নিতেই রাহু তাঁদেরকে গ্রাস করে। তার ফলেই চন্দ্র ও সূর্য গ্রহণ হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news