নীল রায়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরএসএস (RSS) কর্মীর ওপর হামলাকারীরা গ্রেফতার না হলে বড়োসড়ো আন্দোলনের পথে নামবে বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা জারি করে এমনটাই হুমকি দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash vijayvargiya)। সোমবার বীর বাহাদুরের ওপর আক্রমনের পর মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান কৈলাস। সেখান থেকে রওনা দেন তাঁর বাড়ি মেটিয়াবুরুজের মেটিয়াবুরুজের মজলিস তালাও এলাকার বস্তিতে। এযাত্রায় তাঁর সঙ্গী ছিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) ও স্থানীয় বিজেপি (BJP) নেতা রাকেশ সিং। সেই বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে কৈলাস জানতে পারেন, বস্তির মানুষজনকে উৎখাত করে সেখানে গগনচুম্বী ইমারত বানাতে চায় প্রোমোটার গোষ্ঠী। বস্তি না ছাড়তে চাওয়ায় রোষানলে পড়তে হয়েছে বীর বাহাদুরকে।
পরে রাতে এক ভিডিও বার্তায় কৈলাস বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বীর বাহাদুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বড়োসড়ো আন্দোলনের পথে যাবে বিজেপি। এ কথা যেন মাথায় থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।” তিনি আরও অভিযোগ করেন, “কলকাতা বন্দর এলাকার অন্তর্গত মেটিয়াব্রুজকে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই মিনি পাকিস্তানের একটি হিন্দুদের বস্তি থেকে তাদের উৎখাত করার চক্রান্ত চলছে। সেই চক্রান্ত করেছে তৃণমূল কাউন্সিলর রহমত আলম আনসারি। যিনি মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিশ্বস্ত অনুগামী বলে পরিচিত।” কৈলাস বিজয়বর্গীয় দাবি, “অভিষেকের ছত্রছায়ায় রহমত আলম লোকেরাই বীর বাহাদুরের ওপর গুলি চালিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news