নীল রায়।
সাগরে প্রশাসনিক সফরে গিয়ে সোমবার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে ভক্তি ভরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, গলায় গেরুয়া উত্তরীয় চাপিয়ে মুখ্যমন্ত্রীর এই পুজো অর্চনা নিয়ে কটাক্ষ করে টুইট করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার একটি টুইট করে তিনি লেখেন, “একসময় ‘জয় শ্রী রাম’ নাম শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পারদ পেয়ে যেতেন। তবে তিনি গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে গেরুয়া চাপিয়ে হাজির হয়ে সেখানে পুজো করেছেন। এটা কি তাঁর মধ্যে পরিবর্তন না ভণ্ডামি?”
एक समय 'जय श्रीराम' का नाम सुनकर #WestBengal की मुख्यमंत्री @MamataOfficial का पारा चढ जाता था। लेकिन, आज वे गंगासागर में कपिल मुनि के मंदिर में भगवा डाले नजर आईं और वहां पूजा की।
ये उनमें आया बदलाव है या पाखंड? pic.twitter.com/KG4iehxCNa
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 7, 2020
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর নৈহাটি যাওয়ার পথে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে ব্যাপক ক্ষেপে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বার বার গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন বিজেপি (BJP) কর্মীদের উদ্দেশ্যে। এমনকি তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। তাই এদিন গেরুয়া উত্তরীয় পরে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি শিবির থেকে আক্রমণ শুরু হয়। এদিন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) টুইট করে আক্রমণ করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news