নীল রায়।
ঐশী ঘোষের (Oishi Ghosh) মাথার আঘাত সাজানো ঘটনা নয়তো ? পাশাপাশি, জেএনইউয়ের (JNU) ছাত্রছাত্রীদের ওপর হামলাকে সাজানো ঘটনা বলে আক্রমণ শানালেন বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বিজেপি সভাপতি প্রশ্ন তুলে দিলেন ঐশীর মাথায় লাগা আঘাত নিয়েও। মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘যাঁকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব আঘাত লেগেছে। সাজানো ঘটনা নয় তো? সহানুভূতি আদায়ের জন্য নয় তো?’’ প্রসঙ্গত, ঐশী ঘোষ সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘জেএনইউ-র ঘটনা সাজানো ঘটনা বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত করছে। সত্যটা সামনে আসুক। এফআইআর করা হয়েছে’’। তিনি আরও বলেন, “একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে সেটা পরীক্ষা হয়নি। সেই নিয়ে দেশে তুলকালাম করছে। এ থেকেই বোঝা যায় কমিউনিস্টরা, বিরোধীরা অস্তিত্বহীনতায় ভুগছে।’’ উল্লেখ্য, জেএনইউয়ের হামলার ঘটনার পর দিলীপ ঘোষ বলেছিলেন, “এখন হিসাবে বরাবর হচ্ছে।” সেই মন্তব্যের জেরেও বিতর্ক হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news