চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ৫ জনের মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার দুপুরে কৈলাস বিজয়বর্গীয় টুইট করে অভিযোগের সুরে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার সবাইকে বিভ্রান্ত করছে ! করোনা ভাইরাস সংক্রামিত মানুষের তথ্য গোপন করে লোককে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে ! কলকাতা কর্পোরেশন অনুসারে, করোনায় কলকাতায় মারা গেছেন ১০ জন! কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যুর মাত্র পাঁচ জনের মৃত্যুর পরিসংখ্যান দিচ্ছেন।” তাঁর অভিযোগের স্বপক্ষে কৈলাস বেশকিছু তথ্য পেশ করেছেন টুইটার অ্যাকাউন্টে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত একটি তালিকায় দেখা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। আর কলকাতা পুরসভার একটি নথিতে দেখা যাচ্ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০। পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুরসভা পরিচালন ক্ষমতা তৃণমূলেরই হাতে। তাই এই দুই সংস্থার পৃথক তথ্য নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা।
बंगाल सरकार भ्रमित कर रही है !!!@MamataOfficial आखिर #CoronaVirus संक्रमित लोगों के आंकड़े छुपाकर किसे भरमाने की कोशिश कर रही है! कोलकाता कॉर्पोरशन के अनुसार कोरोना से कोलकाता में ही 10 की मौत हुई! जबकि, ममता सरकार पूरे पश्चिम बंगाल में 5 लोगों की मौत के आंकड़े बता रही है। pic.twitter.com/oXan2njYYI
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 10, 2020
কৈলাসের আক্রমণের জবাবে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেন, “আমরা একটি জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার মুখোমুখি। তবে টুইটারে ২-৩ জন লোক নোংরা রাজনীতি করতে ব্যস্ত। বিনীতভাবে অনুরোধ করুন যে তারা এই ওপরে উঠবেন এবং স্বাস্থ্য ও মানবিক সমস্যাগুলির সমাধান করুন। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং থেকে স্ব-বিচ্ছিন্নতা নিন! রাজনীতি অপেক্ষা করতে পারে। ততক্ষণে সিদ্ধান্ত নেওয়া উচিত, সমবেদনাশীল হওয়া উচিত না। সংহতির জন্য সময় দেওয়া উচিৎ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news