Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত বাড়ছে

করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত বাড়ছে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতানৈক্য দিন দিন বেড়েই চলেছে। শুক্রবার
সকাল ৯টার আপডেটে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ (Covid-19) আক্রান্ত হয়েছেন ১১৬ জন! ওই আপডেটে আরও বলা হয়েছে, এই ১১৬ জনের মধ্যে ১৬ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। মারা গিয়েছেন পাঁচ জন। পশ্চিমবঙ্গে এখনও ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়ে গিয়েছে।

অথচ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কয়েক জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ৮৩। তাঁদের মধ্যে তিন জন বাড়ি ফিরে গিয়েছেন। ফলে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এখন ৮০।’’ জানানো হয়েছে রাজ্যে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় আছেন হাওড়া জেলা হাসপাতালের সুপার এবং এক স্বাস্থ্যকর্মী। রাতে নবান্ন সূত্রে বলা হয়, এঁদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি পাঁচ জনের নমুনায় করোনা ভাইরাসের সন্ধান মেলেনি। ফলে এখন রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৫। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *