Breaking News
Home / TRENDING / “ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি।” ভুল স্বীকার করে জানাল ‘হু’

“ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি।” ভুল স্বীকার করে জানাল ‘হু’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণের আকার নেয়নি করোনা ভাইরাস (Coronavirus)।  ভুল স্বীকার করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’)। করোনার প্রকোপে বিশ্বের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে ভারতে পরিস্থিতি তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে শুক্রবার ভারতের এক জাতীয় স্তরের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভুল স্বীকার করে নেন হু-র এক আধিকারিক। তিনি জানিয়ে দিয়েছেন, “ভারতে করোনা গণ্ডিবদ্ধ পর্যায়ে পৌঁছে গেলেও তা এখনও গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেনি। রিপোর্টে তা ভুলবশত দেখানো হয়েছিল।” 

এদিন সকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দেয়নি। দেশের ৬০০ জেলার মধ্যে ৪০০টিতে কোভিড-১৯ ভাইরাসের কোনও প্রভাব পড়েনি। ১৩৩টি জেলাকে এই ভাইরাসের হটস্পট হিসাবে চিহ্নিত করা গিয়েছে। তার পরই ভুল স্বীকার করে নেয় হু।” শুক্রবার পর্যন্ত সারা দেশে ৬,৪১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯৯ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *