Breaking News
Home / TRENDING / জন্মাষ্টমীর মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যয় কচুয়াতে, পদপিষ্ট হয়ে মৃত ৫

জন্মাষ্টমীর মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যয় কচুয়াতে, পদপিষ্ট হয়ে মৃত ৫

সূর্য সরকার:

জন্মাষ্টমীতে কচুয়াতে ঘটে গেল বড়সড় বিপর্যয়। কচুয়া ধামের পাঁচিল ভেঙে মৃত্যু হল অন্তত ৫ জনের। অসমর্থিত সূত্রে খবর, আহত ৩৩ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। এদিকে সরকারি তরফে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ২ জনের মৃত, আরও ২ জন গুরুতর আহত বলে জানিয়েছেন|
প্রসঙ্গত, বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ মন্দিরে প্রতি বছরই জন্মাষ্টমীতে মানুষের ঢল নামে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগনিত ভক্ত কচুয়ায় আসেন। এ’বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাত থেকেই বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়ার উদ্দেশে রওনা হন ভক্তরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় মন্দিরে। বৃহস্পতিবার রাত তিনটের সময় মন্দির চত্ত্বরে অতিরিক্ত ভিড় হওয়ায়, তা সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় বাড়তে থাকলেও মন্দির কর্তৃপক্ষের তরফে তা সামাল দেওয়ার কোনও বন্দোবস্ত ছিল না৷ তার উপর টানা বৃষ্টি। এরপরেই ভিড়ের চাপে ভেঙে পড়ে মন্দির সংলগ্ন একটি পাঁচিল৷ এই দুর্ঘটনার পর আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়৷ তাতেই পদপিষ্ট হন পুণ্যার্থীরা৷ ঘটে যায় বড়সড় বিপর্যয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *