ওয়েব ডেস্কঃ
জি-৭ বৈঠকে কাশ্মীর নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ও ২৬ আগস্ট ফ্রান্সে জি-৭ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক বলেন, কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। জম্মু-কাশ্মীরে অশান্তি কম করার জন্য ভারত কি পদক্ষেপ করেছে, সে সম্বন্ধে মোদীর কাছে জানতে চাইবে ট্রাম্প। এছাড়া দুই দেশের বাণিজ্য নীতি নিয়েও আলোচনা হবে। ট্রাম্প চায় মার্কিন পণ্যের উপর ট্যারিফ কর কমাক ভারত এবং ভারতীয় বাজারে মার্কিন পণ্য যাতে যথেষ্ট হারে বিক্রি হয়।
ট্রাম্প প্রশাসনের ওই আধিকারিক আরও বলেন, মোদী ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করবেন। এই বৈঠকে এসব শক্তিধর রাষ্ট্রনেতাদের সঙ্গে কাশ্মীর ও রাশিয়ান গ্যাস সাপ্লাই নিয়ে ট্রাম্প আলোচনা করবেন।
২০ অগাস্ট কাশ্মীর নিয়ে মধ্যস্ততা করতে তৃতীয় বার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “কাশ্মীর একটি সমস্যার মধ্যে রয়েছে। এই সমস্যা ধর্মের সঙ্গে জড়িত রয়েছে। এখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমার মনে হয় না এই দুই সম্প্রদায় বেশি একসঙ্গে থাকতে পারবে। এই সমস্যা দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসছে। তাই এই সমস্যা সমাধান করতে আমি উদ্যোগী হয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news