জয় ঘোষ।
“কচুয়ার ঘটনাটি অত্যন্ত দু:খজনক ঘটনা। রাজ্য সরকারকে এই গাফিলতির দায় নিতে হবে। শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না। প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা আগেই উচিত ছিল। কচুয়ার পূণ্যার্থীদের মৃত্যুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।” শুক্রবার কচুয়ার দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ” হজযাত্রীরা সুরক্ষা পায়। সরকার তা দেয়, এটা ভালো কথা। তবে শুধুমাত্র একটা ধর্মের জন্য সুরক্ষার ব্যবস্থা কেন হবে। কচুয়ার দুর্ঘটনায় একটি বিশেষজ্ঞ টিম তৈরি করে উচ্চপর্যায়ের একটা তদন্ত করা উচিত।”
মিড ডে মিল ইস্যুতে মেদিনীপুরের সাংসদ বলেন, “কেন্দ্রীয় সরকারের একটা বাজেট আছে। মিড ডে মিলে কবে কী খাবার দেওয়া হবে, তার একটা তালিকাও আছে। তা এ রাজ্যের শাসক দলের নেতারা চেপে দেন। রাজনৈতিক কর্মীরা মিটিংয়ে ডিম ভাত খাচ্ছেন আর স্কুলের বাচ্ছারা ডিম পাচ্ছে না। সব মেরে দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা।”
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি ব্যক্তিগত ভাবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে নই। এটা বহুদিন ধরে চলে আসছে। সরকারের একটা কাজ হয়েছে, সব নির্বাচন বন্ধ করে দেওয়া। সমবায় নির্বাচণ বন্ধ। কলেজে নির্বাচন বন্ধ। স্কুলের পরিচালন সমিতির নির্বাচন বন্ধ। পৌরসভার নির্বাচন বন্ধ। এর পর কী বিধানসভা নির্বাচন বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী?” তিনি আরও বলেন, “সরকার পরিস্কার করে বলুক। আমরা বুঝে নিতে চাই। বিধানসভায় বিজেপির ৬ জন বিধায়ক এখন । বাকি ৮ জন অন্য দল থেকে এসেছেন। আমাদের ৬ জন বিধায়ককে একসঙ্গে বসতে দিচ্ছে না। আমি স্পিকারের সঙ্গে দেখা করতে বিধানসভায় যাব। প্রতিবাদ জানাব। বিধায়করা একসঙ্গে বসবেন। এতে ভয় কিসের?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news