Breaking News
Home / TRENDING / সোনিয়ার থেকে উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটের অনুমোদন আদায় সোমেনের

সোনিয়ার থেকে উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটের অনুমোদন আদায় সোমেনের

নীল রায়।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর থেকে বামেদের সঙ্গে জোটের অনুমোদন আদায় করে নিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় ১০ নং জনপথে  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন সোমেন মিত্র। সাক্ষাতে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক বিষয়ের সঙ্গে বাম দলগুলির সঙ্গে নির্বাচনী জোট নিয়েও কথা হয়। বর্ষীয়ান সোমেন মিত্র কংগ্রেস সভানেত্রীকে জানান, বাংলায় আগামী দিনে তিনটি বিধানসভা করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর কেন্দ্র উপনির্বাচন হবে। বামফ্রন্টের নেতাদের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে তাঁর কথা হয়েছে। এবং প্রাথমিকভাবে ঠিক হয়েছে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে। করিমপুরে বাম প্রার্থী থাকবে।

সূত্রের খবর, বৈঠকে সোমেন মিত্র সভানেত্রী সোনিয়া গান্ধীকে বলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই আসনে উপনির্বাচন হবে। তাই স্বাভাবিকভাবেই ওই আসনের দাবিদার কংগ্রেস। জোট আলোচনায় বামেরা আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হয়েছে। সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর সদরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মেদিনীপুর থেকে সংসদে গিয়েছেন। ২০১৬ সালে তিনি ওই আসনে প্রবীণ কংগ্রেস নেতা জ্ঞানসিং সোহন পালকে পরাজিত করেছিলেন। খড়গপুর সদর আসনটি দীর্ঘসময় কংগ্রেসের দখলে ছিল। ‌তাই সেই আসনটিও বামেরা কংগ্রেসের জন্য ছাড়তে রাজি। এবারের লোকসভা ভোটে করিমপুরে দ্বিতীয় স্থান পেয়েছে কংগ্রেস। তা সত্ত্বেও জোটের খাতিরে ওই আসনটি বামেদের ছাড়তে চায় প্রদেশ কংগ্রেস। কারণ ২০১৬ সালের আগে দীর্ঘ সময় এই আসনে বিধায়ক ছিল সিপিএমের। এমনই সব সমীকরণ দেখিয়ে সোমেন মিত্র জোটের পক্ষে সওয়াল করেন সভানেত্রীর কাছে।

সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রী জানান, যদি বাম নেতারা রাজি থাকেন, তাহলে জোট চূড়ান্ত করে নিন। সোনিয়া গান্ধীর নির্দেশ পাওয়ার পর বাম-কংগ্রেসের জোটের রাস্তা পশ্চিমবঙ্গে প্রশস্ত হয়ে গিয়েছে বলেই মনে করছেন বাংলার কংগ্রেস নেতারা। কারণ দু’পক্ষের অনড় মনোভাবের গত লোকসভা ভোটে জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছিল। জোট ভাঙার দায়ে দুই শিবিরের নেতারা পরস্পরের ঘাড়ে চাপিয়ে ছিলেন। কিন্তু রাজনৈতিক বিরোধী হিসেবে বাংলায় বিজেপির প্রত্যাশিত উত্থান দু’পক্ষকেই চরম দুশ্চিন্তায় ফেলেছে। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি তড়িঘড়ি বিষয়টি নিয়ে সভানেত্রীর অনুমোদন আদায় করে নিলেন। আগামী সোমবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষকদের সভায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে জানিয়েছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ পর্বে সোমেন মিত্রের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আব্দুস সাত্তার এবং শুভঙ্কর সরকার।

রাজ্য কংগ্রেস নেতারা শীর্ষ নেতৃত্বে থেকে অনুমোদন আদায়ের পর। এবার পালা সিপিএমের! তাদের ক্ষেত্রে সিপিএমের রাজ্য কমিটি বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে রাজি থাকলেও। কেন্দ্রীয় কমিটি কিম্বা পলিটব্যুরোর যদি তার বিরোধিতা করে, তাহলেই জোট হবে না। এমতাবস্থায় এখনই যে দু’পক্ষের মধ্যে জোট চূড়ান্ত হয়ে গিয়েছে, এমন কথা বলার সময় আসেনি বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *