চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জ্যোতিরাদিত্য এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়া দুজনেই কভিড পজিটিভ। দুজনকেই ভর্তি করা হয়েছে দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে। গত চারদিন ধরে জ্যোতিরাদিত্যর উপসর্গ দেখা দিলেও তাঁর মা মাধবী রাজের কোনও উপসর্গ দেখা যায় নি।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotitaditya Sindhiya) পারিবারিক সূত্রে খবর, কয়েক দিন আগে জ্বর, সর্দি-কাশির উপসর্গ দেখা দেয় তাঁর। একই রকম উপসর্গ ছিল তাঁর মায়েরও। গতকাল দিল্লির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দু’জনকেই। সেখানে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার দু’জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। কয়েক দিন আগেই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। যদিও পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবারই গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news