Breaking News
Home / TRENDING / যে গাড়িতে চড়ে ভারতে ঘুরবেন ট্রাম্প, জেনে নিন সেই বিস্টের বিশেষ গুণ

যে গাড়িতে চড়ে ভারতে ঘুরবেন ট্রাম্প, জেনে নিন সেই বিস্টের বিশেষ গুণ

নিজস্ব প্রতিনিধি।

নামে ‘বিস্ট’। কাজটা কিন্তু মোটেই কোনও ভয়ানক জানোয়ারের নয়।মার্কিন প্রেসিডেন্টকে সবরকম নিরাপত্তা দেওয়াই এই বিস্টের কাজ। ভারত সফরে এসে যে বিশেষ যানবাহনে ডোনাল্ড ট্রাম্প এবং মেলেনিয়া ট্রাম্প যাতায়াত করবেন তার নাম ‘বিস্ট’। বিশেষ ধরণের দুটি লিমুজিনে প্রেসিডেন্টের সব রকম সুরক্ষার ব্যবস্থা রয়েছে। গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ কাচ। গাড়ি দুটিও এমন ভাবে তৈরি যে গুলি ছুঁতে পারবে না তাদের। জ্বালানির ট্যাঙ্ক ঢাকা বিশেষ ধরণের ফোম দিয়ে। এর ফলে ট্যাঙ্ক থেকে কোনও বিস্ফোরণের সম্ভাবনা নেই। আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা। তাই স্বাভাবিকভাবেই সুরক্ষার খাতিরে ভারতে এসে গাড়ির নম্বর প্লেটও অপরিবর্তিত থাকছে।

এছাড়াও গাড়িতে থাকছে শক্তিশালী নাইট-ভিশন ক্যামেরা। আর থাকছে এমন এক ফ্রিজ যাতে ট্রাম্পের ব্লাড গ্রুপের রক্ত সংরক্ষিত থাকবে। এখানেই শেষ নয়। লিমুজিন দুটিতে থাকবে টিয়ার গ্যাস লঞ্চার। গাড়ি দুটির সঙ্গে থাকবে প্রতি আক্রমণ টিম।প্রেসিডেন্টকে কেউ আক্রমণ করলে যাতে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারেন এঁরা। এত গেল বিস্ট এর কথা। প্রেসিডেন্ট যেখানেই যান তাঁর সঙ্গে থাকে মেরিন ওয়ান হেলিকপ্টার। ভিএইচ-থ্রিডি সি কিং অথবা ভিএইচ-৬০এন সি হক সঙ্গী হয় তাঁর। হেলিকপ্টার দুটি চালনা করেন উনাইটেড স্টেট মেরিন কর্পস। এই দুটোই মিসাইল প্রতিরোধী সিস্টেমে তৈরি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *