Breaking News
Home / TRENDING / উত্তরাধিকার থেকে পদত্যাগ করতে সাহস লাগে, পিতার পাশে দাঁড়িয়ে টুইট জ্যোতিরাদিত্য-তনয়ের

উত্তরাধিকার থেকে পদত্যাগ করতে সাহস লাগে, পিতার পাশে দাঁড়িয়ে টুইট জ্যোতিরাদিত্য-তনয়ের

নিজস্ব প্রতিনিধি।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Sindhiya) কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। একথা আর কারও অজানা নয়। কংগ্রেস নেতারা যখন এমন সিদ্ধান্ত প্রসঙ্গে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, সেই সময় পিতার পাশে দাঁড়িয়ে তাকে পূর্ণ সমর্থন জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহানারায়নম সিন্ধিয়া।

মঙ্গলবার রাতেই নিজের টুইটার হ্যান্ডেলে মহানারায়ান সিন্ধিয়া লেখেন, “নিজের অবস্থান নেওয়ার জন্য আমি আমার বাবার জন্য গর্বিত। উত্তরাধিকার থেকে পদত্যাগ করতে সাহসের প্রয়োজন। ইতিহাস যখন নিজের কথা বলবে, তখন অবশ্যই উল্লেখ করবে আমার পরিবার কখনও ক্ষমতার জন্য ক্ষুধার্ত ছিল না। প্রতিশ্রুতি অনুসারে যেখানেই আমাদের ভবিষ্যত রয়েছে সেখানেই আমরা ভারত এবং মধ্য প্রদেশে একটি কার্যকর পরিবর্তন করব।”

প্রসঙ্গত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিতা মাধবরাও সিন্ধিয়া ছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের নেতা। উত্তরাধিকার সূত্রে কংগ্রেস রাজনীতিতে এসেছিলেন জ্যোতিরাদিত্য। কিন্তু মধ্যপ্রদেশ কংগ্রেসে উপযুক্ত সম্মান না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু কংগ্রেস তাঁর এই সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নিতে পারছে না। ফলে কংগ্রেসের টিকিটে ২০০২-২০১৯ পর্যন্ত সংসদ সদস্য। মন়মোন সিংহ সরকারে কেন্দ্রীয় মন্ত্রী থাকার বিষয়টিও বারবার তুলে ধরেছেন তাঁরা। পিতার প্রতি এমন চাঁচাছোলা আক্রমণ দেখে স্বাভাবিকভাবেই তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থনয জানিয়েছেন জ্যোতিরাদিত্য পুত্র। কংগ্রেস নেতার যাই বলুন না কেন জ্যোতিরাদিত্যের ২৪ বছরের পুত্রের এমন টুইট নজর কেড়েছে।

নিজের অবস্থান নেওয়ার জন্য তিনি তাঁর বাবার জন্য গর্বিত এবং উত্তরাধিকার থেকে পদত্যাগ করতে সাহসের দরকার হয়। এই দুটো বক্তব্য অনেকেরই নজর কেড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *