নিজস্ব প্রতিনিধি।
জাতীয় সড়ক দিয়ে অবৈধ গরু পাচার করার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার রাতে একটি টুইট করে তেমনই অভিযোগ উস্কে দিলেন তিনি। নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে হোলি উৎসবে অংশ নিয়ে রাতে খড়গপুর ফিরছিলেন এই বিজেপি নেতা। সেখানেই ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে বিরাট সংখ্যায় গরু নিয়ে যাওয়ার দৃশ্যটি দেখে সেটি ক্যামেরাবন্দি করেন তিনি। পরেরটা টুইট করে প্রশ্নসূচক চিহ্ন দিয়ে প্রশ্ন তোলেন তার বৈধতা নিয়ে।
দিলীপ লেখেন, “ঝাড়গ্রাম জেলার ফেকো ঘাট থেকে খড়গপুরের দিকে হাজার হাজার হাজার গরু ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে মারধর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এই গরুগুলি কোথায় নেওয়া হচ্ছে? এই বিপুল সংখ্যক গরুর জন্য কি আইনী দলিল রয়েছে?” এমন কৌশলী টুইট করে মেদিনীপুরের সংসদ সদস্য তৃণমূলের (TMC) বিরুদ্ধে অবৈধ গরু পাচারের অভিযোগ করেছেন।
Thousands and thousands of cows are being beaten up and taken through NH 6, from Feko ghat of Jhargram district towards Kharagpur. This is resulting in massive traffic congestion.
Where are these cows being taken?
Are there legal documents for these huge number of cows? pic.twitter.com/cljXUElGpV— Dilip Ghosh (Hindu Nationalist) (@DilipGhoshBJP) March 10, 2020
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রায়শই বিজেপি অভিযোগ করেন অবৈধ গরু পাচারের। কিন্তু বিজেপি (BJP) সভাপতি এই টুইটের কোথাও শাসকদল প্রসঙ্গে একটি শব্দও ব্যবহার করেননি দিলীপ ঘোষ। বরং জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে এই বিপুল পরিমাণ গবাদি পশু কেন নিয়ে যাওয়া হচ্ছে ? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ? এমন সব প্রশ্নের সঙ্গে এই পদ্ধতির আইনী বৈধতা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিতে চেয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের দলকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news