নীল বণিক:
রাজ্যে থাকতে চাইছেন না বেশ কয়েকজন জুনিয়র আইপিএস। এই তালিকায় অন্তত দশজন পুলিশ কর্তার নাম রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছাড়াও রাজ্যের কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তারা। তবে এই মুহূর্তে এই বিষয়ে জুনিয়র আইপিএসরা নবান্নে ডেপুটেশন দিতে নারাজ। কারণ, দিল্লি যেতে চেয়ে নবান্নের কাছে দশজনেরও বেশি সিনিয়র পুলিশ কর্তা আবেদন জানিয়েছেন । কিন্তু নবান্ন তাঁদের কাউকেই যাওয়ার অনুমতি দেয়নি। দিল্লি যেতে চাওয়া এইসব আইপিএসদের মধ্যে বেশিরভাগ অফিসারকে ওয়েটিং কম্পালসারিতে রাখা হয়েছে। কয়েকজন অফিসারকে কম গুরুত্বের পদে সরানো হয়েছে। এই চিত্র দেখেই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না জুনিয়র আইপিএসরা। ২০১৯শে সিনিয়র পুলিশ কর্তাদের দিল্লিতে যাওয়ার জন্য ছাড়লে, তবেই জুনিয়ররাও দিল্লি যাওয়ার অনুমতি চাইবেন নবান্নের কাছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news