প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
পণের জন্য মেয়েকে খুন করেছে শ্বশুর বাড়ির লোকেরা,এই মর্মে অভিযোগ দায়ের করল মেয়ের বাবা অসিত রানা।অসিতবাবুর বাড়ি বাঁকুড়া সদর থানার ছাতারকানালিতে।অসিত বাবুর বক্তব্য, পাঁচ বছর আগে তাঁর মেয়ে কৃষ্ণা রানার (২৪) সঙ্গে বেলিয়াতোড় থানার ওলতোড়া গ্রামের জিতেন মালের বিয়ে হয়।তাঁদের চার বছরের একটি ছেলেও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালাত কৃষ্ণার ওপর। অসিতবাবুর আরও অভিযোগ,মাঝেমাঝেই তাঁর কাছ থেকে টাকাও চাইতো কৃষ্ণার শ্বশুর বাড়ির লোকজন। সোমবার রাতে অভিযুক্ত জিতেন মাল ও তাঁর পরিবারের লোকেরা গায়ে কেরোসিন ঢেলে তাঁর মেয়েকে পুড়িয়ে মারে।
পণের জন্যই তাঁর মেয়েকে মেরে ফেলেছে শ্বশুর বাড়ির লোকজন এমনটাই অভিযোগ অসিতবাবুর।এই ঘটনায় তিনি বেলিয়াতোড় থানায় সোমবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ কৃষ্ণার স্বামী জিতেন মাল,শ্বশুর তারাপদ মাল,জবা মালকে গ্রেফতার করে বুধবার বাঁকুড়া আদালতে তোলে।কৃষ্ণা রানার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়ায় পাঠান হয়েছে,তদন্ত শুরু করেছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news