ওয়েব ডেস্ক:
সকালে এসএসকেএম গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন তাতে করে তাঁরা রীতিমতো অপমানিত বোধ করেছেন। পাশপাশি যারা ডাক্তারদের উপর হামলা চালিয়েছিল তাদের শাস্তির ব্যবস্থার কথা একবারও তোলেননি মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে আন্দোলনরত চিকিৎসকরা সাফা জানালেন, মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করা হবে না।
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে এসে হুমকির সুরে বলেন, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে নইলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন। এমনকী মুখ্যমন্ত্রী বলেন, আন্দালনকারীরা ডাক্তার নন, বহিরাগত।
এরপরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। চরম অপমানিত ডাক্তাররা রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক দেন। মুখ্যমন্ত্রীর আচরণে আঘাত পেয়েছেন বলে জানান ডাক্তাররা৷ সংবাদ মাধ্যমকে তাঁরা বলেন, তাঁরা যেখানে সুবিচার চাইছেন সেখানে কোনও রকম সহানভূতির বদলে মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের হুমকি দিচ্ছেন। আর এই হুমকির কাছে তারা মাথা নত করতে রাজি নন।
উল্টে পাল্টা দাবি ডাক্তারদের, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news