নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্য সরকার জানিয়েই দিয়েছে যে কাল বনধ হচ্ছে না। আর তা যাতে প্রকৃতই ঘটে, বিজেপির ডাকা বনধ যাতে সফল না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন।
তাই আগামীকাল রাস্তায় মোট পুলিশ থাকবে ৪০০০। থাকছেন ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার। ৭০ জন এসি পদমর্যাদার অফিসার। শহরের বিভিন্ন বাজার, অফিস চত্ত্বরে, বাস ডিপো, ফেরি ঘাট, মেট্রো স্টেশন মিলিয়ে মোট ৪২৭ টি বিশেষ পুলিশ পিকেটের ব্যাবস্থা করা হয়েছে। এইসঙ্গে ডিভিশনাল মোবাইল ২৫ টি। এইচআরএফএস ২৫টি। প্রত্যেক ডিভিশনে রিজার্ভ ফোর্স থাকবে । প্রস্তুত থাকবে র্যাফ।
মোদ্দা কথা বনধ যাতে না হয় তার জন্য সবরকম বন্দোবস্ত করেছে রাজ্য প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news