Breaking News
Home / TRENDING / সবরীমালা মন্দির খোলার আগেই কেরলে উত্তেজনা

সবরীমালা মন্দির খোলার আগেই কেরলে উত্তেজনা

ওয়েব ডেস্ক:
শনিবার থেকে খুলছে কেরলের সবরীমালায় মন্দিরের দরজা। আর তার আগেই চাপা উত্তেজনা রাজ্যজুড়ে। আজ সকালে সমাজসেবী তৃপ্তি দেশাই সবরীমালা মন্দিরে যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছলে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল যুবক। তাদের দাবি, তৃপ্তিকে বিমানবন্দর থেকেই ফেরত যেতে হবে। পুলিশ তৃপ্তিকে হোটেলে নিয়ে যেতে গেলে বিক্ষোভকারিরা মাটিতে শুয়ে পড়ে। কোনও ট্যাক্সি চালকও অশান্তির ভয়ে তৃপ্তিকে পাম্বা পর্যন্ত নিয়ে যেতে রাজি হননি। ফলে ৩ ঘন্টার ওপরে বিমানবন্দরেই আটকে রয়েছেন তৃপ্তি। এদিকে, বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ডাকা সর্বদলীয় বৈঠক ভেস্তে যাওয়ার পর প্রশাসনকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বৈঠকে বিজয়ন সরকার আদালতের আদেশ মানতে কর্তব্যরুদ্ধ বলে জানানোর পরই ওয়াকআউট করে বিরোধীরা। কআল থেকে দুমাসের জন্য খুলছে সবরীমালা মন্দির। গত মাসে সবরীমালা মন্দিরে আদালতের নির্দেশ সত্ত্বেও কোনও মহিলা প্রবেশ করতে পারেননি। কখনও প্রধান পুরোহিতের হুমকি, কখনও হিন্দু সংগঠনের চোখরাঙানির সামনে মাথা নীচু করেছে প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *