Breaking News
Home / TRENDING / ‘হাসি’ হুমকি দিল, মন্ত্রী শুভেন্দুর মাথা চাই!

‘হাসি’ হুমকি দিল, মন্ত্রী শুভেন্দুর মাথা চাই!

নীল বণিক:

‘হাসি’র হুমকি, শুভেন্দুর মাথা চাই! ‘হাসি’র কাছে  থেকে এজিনিস মোটেই আশা করা যায় না। কারণ ‘হাসি’ আর ‘খুশি’ দুজনেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার। সেই ‘হাসি’ কিনা শুভেন্দু অধিকারীর মতো ডাকসাইটে তৃণমূল নেতার মাথা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে! ভাবছেন তো, এই ‘হাসি’টা আবার কে এবং সে কেনই বা হঠাৎ পরিবহণ মন্ত্রীর মুণ্ডু চাইছে খালিপিলি? আরে এ হাসি হল জঙ্গলমহলের হাসি, খুশি যেমন দার্জিলিং পাহাড়। রাজ্যের মুখ্যমন্ত্রীর দুই ‘সাফল্য’—তাঁর আমলে জঙ্গলমহল হাসছে আর ওদিকে দার্জিলং পাহাড় ‘খুশি’তে যারপরনাই ডগমগ! সে যাই হোক, আসল কথা হল সেই হাসি, মানে জঙ্গলমহলে এবার মাওবাদি পোস্টার পড়ল শুভেন্দু অধিকারীর নামে। পোস্টারে মাওবাদিরা মুণ্ডু চাইল মন্ত্রীর।  শুধু শুভেন্দুই নয়, শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মাথা চেয়েও পোস্টার চোখে পড়ে স্থানীয় মানুষের৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷

বৃহস্পতিবার সকালে জঙ্গলমহলের মুড়াকাটা গ্রামের রাস্তার ধারে মাওবাদি পোস্টার পড়ে থাকতে দেখা যায়। লাল কালিতে লেখা পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সঙ্গবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে। এইসঙ্গে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে পোস্টার পড়েছে। সম্প্রতি মাওবাদী সন্দেহে চারজনকে ধরার পরেই এই পোস্টার পড়ায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে।

ওয়াকিবহাল মহলের ধারণা, জঙ্গলমহলে হারানো জমি ফেরানোর চেষ্টা শুরু করেছে মাওবাদিরা। ধীরে ধীরে তারা সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এবিষয়ে রাজ্যের গোয়েন্দা বিভাগও একমত। মঙ্গলবার বিকেলেই গোয়ালতোড়ের কাঞ্জিমাকলি থেকে গ্রেপ্তার করা হয় সিপিআই মাওবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সব্যসাচী গোস্বামী-সহ চারজনকে৷ তাঁদের কাছ থেকে যে লিফলেট এবং পুস্তিকা উদ্ধার হয়েছে, সে সব লেখা পড়ে গোয়েন্দাদের ধারণা, ধীরে ধীরে জঙ্গলমহলে সংগঠনের কাজ গোছানো শুরু করেছে মাওবাদিরা।

লোকসভা ভোটের আগেভাগে জঙ্গলমহলে মাওবাদি পোস্টার, শুভেন্দু অধিকারীকে খুনের হুমকিতে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে শাসক দলও। অন্যদিকে অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রীর অহঙ্কার ‘হাসি’ যে ‘হুমকি’ হয়ে উঠছে, আর হাসছে না কিছুতেই!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *