Breaking News
Home / TRENDING / আন্দামান- নিকোবরের নাম পরিবর্তন করতে চেয়ে আবেদন

আন্দামান- নিকোবরের নাম পরিবর্তন করতে চেয়ে আবেদন

নীল বণিক:

আন্দামান ও নিকোবর দ্বীপের নাম পরিবর্তন চেয়ে এবার কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সহসভাপতি চন্দ্র বসু। আন্দামান দ্বীপের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করার পর তিনি চেয়েছিলেন আন্দামানের নাম হোক স্বরাজ দ্বীপ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ইচ্ছে আজও পুরন হয়নি বলে জানান চন্দ্র বসু। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর ইচ্ছে পূরন করতে এবার উদ্যোগ নিল বসু পরিবারের সদস্য। তিনি আন্দামানের নাম পরিবর্তন করতে চেয়ে সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আন্দামানের নাম পরিবর্তন করে ‘স্বরাজ’ এবং নিকোবরের নাম পরিবর্তন করে ‘স্বদেশ’ করার আবেদন জানিয়েছেন চন্দ্র বসু। প্রধানমন্ত্রী তাঁর চিঠির প্রাপ্তি স্বীকার করেছে বলে জানান রাজ্য বিজেপির সহসভাপতি। প্রসঙ্গত, চলতি বছরের আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে লালকেল্লায় প্রথা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নরেন্দ্র মোদি। এবার তাহলে আন্দামনের নাম পরিবর্তন করে কি ফের ভোটের আগে নেতাজির ভাবাবেগ ছড়িয়ে দেবেন প্রধানমন্ত্রী?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *