নিজস্ব সংবাদদাতা:
সিউড়ি গ্রাম সংসদে কারা ১০০ দিনের কাজ করবে সেই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের রায়তাড়া গ্রাম I প্রসঙ্গত ময়ূরেশ্বরের ঝিকড্ডা পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস I কিন্তুু রাওতারা সংসদে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী I এদিন ১০০ দিনের কাজ করার জন্য যখন তৃণমূল সমর্থকরা যাচ্ছিল , সেই সময় বিজেপি সমর্থকদের দাবি এই সংসদ যেহেতু বিজেপি জিতেছে , তাই এখানে বিজেপির কাজ করার অধিকার। ই নিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয় I উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হয়। তাদের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে I ঘটনাস্থলে ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশবাহিনী l পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয় এদিন I এলাকায় উত্তেজনা রয়েছে I
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news