ওয়েব ডেস্ক:
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে কি জল ঢালতে চলছে বৃষ্টি? কতকটা সেই ভয়ই করছে আবাহ বিজ্ঞানীরা। ফের সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানানো হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে শনিবার বেশ কয়েক পশলা বৃষ্টি হবে। এদিকে আগামিকাল থেকে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বার আশঙ্কা রয়েছে।
পাশপাশি এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর, কোচবিহার, জলপাই দুই দিনাজপুরের আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সক্রিয় ভাবে মৌসুমী বায়ু অবস্থান করছে। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
আবাহবিদরা জানাচ্ছেন পুজোর মুখে এই পরিস্থিতি বদলাবার সম্ভাবনা নেই। আপাতত মেঘলা থাকবে আকাশ, হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও তার শহরতলিতে। এইসঙ্গে পুজোর ক’টা দিন যে ঝলমলে আকাশ থাকবে এমন কথায় বলতে পারছেন না আবহবিদরা। বরং পুজোয় বৃষ্টিই অসুর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news