Breaking News
Home / TRENDING / সংরক্ষণ তালিকা আর পিকে, জোড়া মাথাব্যথা তৃণমূল কাউন্সিলরদের

সংরক্ষণ তালিকা আর পিকে, জোড়া মাথাব্যথা তৃণমূল কাউন্সিলরদের

নিজস্ব প্রতিনিধি।

আজ কলকাতা পৌর নিগমের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ। কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা পড়েছেন চরম দুশ্চিন্তায়। সম্প্রতি কাউন্সিলররা জেনেছে, প্রশান্ত কিশোর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক প্রার্থী বদলের সুপারিশ করেছেন। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ৩০-৪০ শতাংশ আসনে প্রার্থী বদল করা হোক বলেই মত পিকের। আইপ্যাকের একটি সূত্র জানাচ্ছে, যে সমস্ত কাউন্সিলররা গত ১০ বছরে ফুলে-ফেঁপে উঠেছেন। মূলত তাদের বদলের জন্য তৃণমূল নেতৃত্বকে সুপারিশ করেছেন তারা।

সম্প্রতি এক বৈঠকে তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রশান্ত কিশোর (Prashant Kishore) প্রশ্ন করেছিলেন, “এত বৈভব কেন?” সঙ্গে পরামর্শ দিয়েছিলেন গলায় সোনার চেন, হাতের আংটি সবকিছুই খুলে রেখে আমজনতার কাছে যেতে হবে। বৈঠকের পর বেশ কিছু কাউন্সিলর গলার সোনার চেন, হাতের সোনার আংটি, মহার্ঘ গাড়ি সবকিছুই আপাতত দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু তাতেও দুশ্চিন্তা যাচ্ছে না।

কারণ, গত লোকসভা নির্বাচনের নিরিখে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৫৩টি এগিয়ে রয়েছে বিজেপি। যে সমস্ত কাউন্সিলররা লোকসভা ভোট লিড দিতে পারেননি, বাদের খাতায় বেশিরভাগ রয়েছেন তাঁরাই। এছাড়াও সংরক্ষণের খসড়া তালিকা থেকে যারা বাদ গিয়েছেন, তারাও যে টিকিট পাবেন এমন নিশ্চয়তা দল তাদের দেয়নি। ফলে তৃণমূল কাউন্সিলরদের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে উভয়ই। একদিকে পিকে ও অন্যদিকে সংরক্ষণের তালিকা। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *