নীল বণিক
সুলতান আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য বিজেপি সভপতি দিলীপ ঘোষ। ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন সুলতান আহমেদের মৃত্যুর জন্য তৃণমূল দায়ী। সেই কারণেই দিলীপ ঘোষকে ‘পাগল’, ‘অশিক্ষিত’ আখ্যা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘দিলীপ ঘোষ পাগল, তাই ওর কথার জবাব দেব কী করে! তাছাড়া আমি কোনও অশিক্ষিত ব্যক্তির প্রশ্নের জবাব দিই না।’’ এখানেই থেমে থাকেননি তিনি, বলেছেন, দিলীপ ঘোষের নাম শুনলেই নাকি তাঁর দিন খারাপ যায়! তাই ভুলেও দিলীপ ঘোষের নাম উচ্চারণ করতে চাননা তিনি! পাশাপাশি তাঁর অভিযোগ, সুলতান আহমেদের মৃত্যু নিয়ে খামোখা রাজনীতি করা হচ্ছে। রাজনীতিতে যাঁদের বোধ নেই তাঁরা কী ভাবে রাজনীতি করবেন! সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, সোমবার সাংবাদিক সম্মেলনে সুলতান আহমেদের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলেন দিলীপ। এমনকি ইঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগও আনেন তিনি। এরপরেই সরগরম হয় রাজনৈতিক মহল। সুলতান আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news