চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ শিশু দের কসমেটিক প্রোডাক্ট বলতেই সর্ব প্রথম যেই সংস্থার নাম মনে পড়ে তা হল ‘জনসন অ্যান্ড জনসন’ । কয়েক বছর ধরে এই সংস্থার কে ঘিরে চলছে বিতর্ক । অনেকেই বলেছেন, এই বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। অ্যাসবেস্টস শিশু স্বাস্থের পক্ষে ক্ষতিকারক, এমনকি এই ক্যামিক্যালের সংস্পর্শে আসলে শিশুদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভবনাও থাকে। আর এই বিষয় নিয়েই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। যদিও জনসন অ্যান্ড জনসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় । সংস্থার দাবি, তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার সপক্ষে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর এবার এই মামলাগুলির অবসান করতে ৮৯০ কোটি মার্কিন ডলারের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিল ‘জনসন অ্যান্ড জনসন’। ভারতীয় মুদ্রায় যার মুল্য ৭৩ হাজার ৮৬ কোটি টাকা।
এই বিষয়ে সংস্থাটির জানিয়েছে, দেউলিয়া আদালত যদি তাদের প্রস্তাবে অনুমোদন দেয় তাহলে এর মাধ্যমে ‘কসমেটিক ট্যাল্ক’ সংক্রান্ত মামলাগুলির সব দাবির ন্যায়পূর্ণ সমাধান হবে। যদি শেষ পর্যন্ত তাদের দাবি অনুমোদন পায়, তাহলে তা হবে মার্কিন ইতিহাসে কোনও পণ্যের ক্ষেত্রে অন্যতম বৃহৎ অঙ্কের সমঝোতা। ওই অর্থ সমস্ত মামলাকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি থেকেই আমেরিকা ও কানাডায় এই পাউডারের বিক্রি বন্ধ করে দেওয়া হয়ে ছিল । ১৮৯৪ সাল থেকে ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার বিক্রি শুরু হয়। তার পর থেকেই প্রত্যেকটি পরিবারের এক অন্যতম অঙ্গ হয়ে উঠেছিল এই সংস্থার বিভিন্ন পন্য। কিন্তু আমেরিকার ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়ের করার পর থেকেই মার্কিন মুলুকে ক্রমেই কমতে শুরু করে পাউডারটির চাহিদা। সেই থেকে পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়েছে। এর আগেও আমেরিকার এক আদালতে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হইয়েছিল বলেই জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news