Breaking News
Home / TRENDING / জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা হবে সেপ্টেম্বরে, জানিয়ে দিলেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী

জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা হবে সেপ্টেম্বরে, জানিয়ে দিলেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতিতে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ফের পিছিয়ে নতুন দিন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhrial Nishank) এই দিন পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই-মেন হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। মূলত আইআইটি-তে ভর্তির জন্য জেইই-অ্যাডভান্সডের নতুন পরীক্ষার দিন ২৭ সেপ্টেম্বর। আর ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এনইইটি (ইউজি)  বা ‘নিট’ হবে ১৩ সেপ্টেম্বর।”

জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলেছেন, পরীক্ষার রোল নম্বর-সহ অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে এবং কার পরীক্ষাকেন্দ্র কোথায় পড়ল, তা তাদের ওয়েবসাইটে পরীক্ষার ১৫ দিন আগেই জানা যাবে। ফর্মে পরিবর্তন সমেত অন্যান্য বিশদ তথ্যও মিলবে সেখানেই।সাধারণত এপ্রিল মে মাসে এই পরীক্ষাগুলি হয়। কিন্তু করোনায়ভাইরাসের সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই সব পরীক্ষা জুলাইতে হবে। নিট হওয়ার কথা ছিল ২৬ জুলাই। আর ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্বিক যা পরিস্থিতি তাতে জুলাইতেও জয়েন্ট, নিট পরীক্ষা নেওয়া সম্ভব নয়।সার্বিক এই অবস্থায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং অন্যান্য শিক্ষাবিদদের পরামর্শ চাওয়া হয়। ওই কমিটি শুক্রবার তাদের রিপোর্ট পেশ করে জানিয়েছে, জুলাইতে পরীক্ষা নেওয়া অসম্ভব। তার পরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ঘোষণা করেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং তা সেপ্টেম্বরে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *