Breaking News
Home / TRENDING / মুসলিম সংগঠনের আপত্তি, ইসলামাবাদে শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণে নিষেধাজ্ঞা ইমরান খান সরকারের

মুসলিম সংগঠনের আপত্তি, ইসলামাবাদে শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণে নিষেধাজ্ঞা ইমরান খান সরকারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মুসলিম কট্টরপন্থীদের আপত্তিতে ইসলামাবাদে প্রথম শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণের কাজ আপাতত বন্ধ করে দিল ইমরান খান সরকার। কয়েকদিন আগে সংখ্যালঘু হিন্দুদের জন্য ইসলামাবাদে শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করতে ১০ কোটি টাকা অনুদান হিসেবে ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। কিন্তু ইসলামি সংগঠন জামিয়া আশরাফিয়ার সমালোচনার মুখে পড়ে মন্দির নির্মাণের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খান সরকার।

জামিয়া আশরাফিয়ার দাবি, জনগণের করের টাকায় পাকিস্তানে নতুন করে কোনও হিন্দু মন্দির তৈরি করতে দেওয়া হবে না। আগে থেকে যেসব মন্দির রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। ইসলামি সংগঠনের এই দাবিকে মান্যতা দিয়ে পাকিস্তানের সংখ্যালঘু মন্ত্রক জানিয়েছে, মন্দিরের নির্মাণের জন্য যে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, আপাতত তা দেওয়া হবে না। ভবিষ্যতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগকে মূল্য দেওয়া হবে। অন্যদিকে হিন্দু সংগঠনের তরফে পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি মন্দির নির্মাণে কোনও বাধা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরকার সাহায্য না দিলেও আমরা ইসলামাবাদের এইচ-৯/২ সেক্টরে শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করবই। ইতিমধ্যে মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে অনেক হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানে। সংখ্যালঘুরাও নির্যাতনের শিকার হয়েছেন। তারপর এই মন্দির নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে মুসলিম সংগঠনগুলির সঙ্গে।  অবশেষে এই এলাকায় কোনও হিন্দু মন্দির নেই, হিন্দু সম্প্রদায়ের মানুষকে পুজো বা প্রার্থনার জন্য যেতে হত রাওয়ালপিন্ডিতে, এই দাবিকে সামনে রেখে মন্দির নির্মাণের জন্য সরকারের সম্মতি নেওয়া হয়। কিন্তু তারপরেও ফের মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করল মুসলিম সংগঠন জামিয়া আশরাফিয়ার।    

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *