Breaking News
Home / TRENDING / চলতি বছরের শেষেই আসবে করোনার ভ্যাকসিন, বলল হু

চলতি বছরের শেষেই আসবে করোনার ভ্যাকসিন, বলল হু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চলতি বছরের শেষেই আসবে করোনার টিকা। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, “করোনা টিকার ট্রায়াল যে গতিতে চলছে, তাতে এ বছর শেষেই টিকা আসার সম্ভাবনা প্রবল। যদি তা না হয়, তাহলে আগামী বছর একেবারের গোড়ার দিকেই করোনার ভ্যাকসিন (Corona Vaccine) চলে আসবে বিশ্বের বাজারে।” তিনি আরও বলছেন, “বিশ্বের প্রথম সারির এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি তাদের সেফটি ট্রায়ালে পাশ করে যায়, তাহলে বছর শেষের আগেই ভ্যাকসিনে সবুজ সঙ্কেত দেবে রেগুলেটরি কমিটি। সব ঠিক থাকলে এ বছরই টিকা আসার জোরালো সম্ভাবনা রয়েছে।”

পৃথিবী জুড়ে এই অতিমারির মোকাবিলা করতে এখন ৪০ রকম করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন ক্যানডিডেটের ক্লিনিকাল ট্রায়াল চলছে, বলে জানিয়েছেন স্বামীনাথন। এর মধ্যে ১০ রকমে ভ্যাকসিন তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকার মোডার্না, ফাইজার ও বায়োএনটেক, চিনের সিনোফার্মা, সিনোভ্যাক ও ক্যানসিনো বায়োটেকের ভ্যাকসিন চূড়ান্ত পর্বের ট্রায়াল করছে। ভারতে সেরাম ও ভারত বায়োটেকের টিকাও চূড়ান্ত পর্বের ক্লিনিকাল করছে। তিনি আশা প্রকাশ করেন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সাফল্য এলে দ্রুত তা বিশ্বের এই বিপর্যয়ে রোখা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *