Breaking News
Home / TRENDING / করোনা নয় গুজবের ভাইরাসে ভুগছে গঙ্গার পশ্চিমে জয়কৃষ্ণর প্রাচীন শহর

করোনা নয় গুজবের ভাইরাসে ভুগছে গঙ্গার পশ্চিমে জয়কৃষ্ণর প্রাচীন শহর

প্রসেনজিৎ ধর।

করোনা নেই। করোনার (Coronavirus) আতঙ্ক আছে। আতঙ্কিত কতজন হচ্ছেন বা না হচ্ছেন তা রাস্তাঘাট, হাট বাজার দেখে উপায় নেই। তবু আতঙ্ক ছড়াবার মানুষের অভাব নেই। সাবধানতা নিয়ে কার কত মাথাব্যথা আছে তা বলা কঠিন কিন্তু থ্রিলার কাহিনীর মত করোনার আতঙ্ক জিইয়ে রাখতে অনেকেই আগ্রহী। এমনিতে করোনা রোগীর সংখ্যা দেশে ও রাজ্যে এখনও উর্দ্ধমুখী তাই গুজব ছড়ানোটাও সহজ।

সামগ্রিক করোনা মোকাবিলার সঙ্গে সঙ্গে হুগলি, বিশেষ করে উত্তরপাড়া প্রশাসনকে এখন যে বিষয়টি ভাবাচ্ছে তা হল করোনা গুজবের রমরমা।

যতদুর জানা গেছে গুজবের কারনও কিছুটা বিচিত্র!

অ্যম্বুলেন্সের চালক ও কর্মীরা অনেকেই এই সময় পিপিই ব্যবহার করছেন। বিভিন্ন হাসপাতালে তাঁরা রোগী নিয়ে যাচ্ছেন। সংক্রমণের আশঙ্কা থেকে নিজেদের বাঁচাতে তাঁরা পিপিই ব্যবহার করছেন। তাঁদের এই পিপিই করেছে কাল! জানা গেছে উত্তরপাড়ার একজন বাসিন্দার ডায়ালিসিস করার জন্য তাঁর বাড়ির দরজায় অ্যম্বুলেন্স পৌছয়। রোগীকে ডায়ালিসিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য অ্যম্বুলেন্স থেকে নামেন পিপিই পরা তিনজন। এই তিনজন কে দেখেই কেউ বা কারা স্থির সিদ্ধান্তে পৌছন যে ওই রোগীর করোনা হয়েছে। খবর পল্লবিত হতে সময় লাগে না। চিরাচরিত ফোন তো আছেই এখন আবার সোশ্যাল মিডিয়ার যুগ। গুজব যত ছড়ায় সংখ্যায় তত বাড়তে থাকে।

বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উত্তরপাড়া তথা হুগলি প্রশাসন। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান যিনি একই সঙ্গে হুগলি জেলা তৃণমূলের (TMC) সভাপতি, সেই দিলীপ যাদব বলেন, ‘ফেক নিউজ ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। কোনও অবস্থাতেই গুজব বরদাস্ত করা হবে না।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *