চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দুর্গাপুজো (Durga Puja) কমিটিগুলোকে এবার ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পুজো সংক্রান্ত এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমাদের টাকা নেই পয়সা নেই সেটা ঠিক। তবে পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে রয়েছে। আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই। দান নয় ভালবাসা। এবার যেহেতু আপনাদের সমস্যা একটু বেশি রয়েছে। এ বার রাজ্য সরকার আপনাদের ৫০ হাজার টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে”। ২০১৮ সাল পর্যন্ত দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দিত রাজ্য সরকার। কিন্তু ২০১৯ সালের পুজোয় তা বাড়িয়ে দেড়শ শতাংশ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ বারের ঘোষণা অতীতের সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে।
বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) বলেছেন, “এই টাকা পুজো বা উৎসবের জন্য দেওয়া হয়নি। দেওয়া হয়েছে ভোটের আগে সততার প্রতীক লিখে প্রচার করার জন্য পুজো কমিটিগুলোকে দাদন দেওয়া হয়েছে। এমন করোনা ভাইরাসের সংক্রমণের আবহে এভাবে অর্থ দেওয়াকে ভালো চোখে দেখবে না। অনেক পুজো অল্প সামর্থ্যে পুজো করে, কিন্তু বড় পুজো কমিটিগুলোকে এই পরিমাণ অর্থ দেওয়া তেলা মাথায় তেল দেওয়া।” এ বছর পুজোয় এই দানের জন্য ১৪০ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news