Breaking News
Home / TRENDING / “রাজ্যপাল বিজেপির মুখপাত্র”, আবার আক্রমণ মুখ্যমন্ত্রীর

“রাজ্যপাল বিজেপির মুখপাত্র”, আবার আক্রমণ মুখ্যমন্ত্রীর

নীল রায়।

এবার রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে (Nabbana) প্রশাসনিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যপাল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, “আমি সাংবিধানিক পদ নিয়ে মন্তব্য করি না। কিন্তু কেউ কেউ ওই পদে থেকে বিজেপির মাউথপিস হিসেবে কাজ করছেন। আমার রাজ্যেও সেটা দেখতে পাচ্ছি।”

গত সপ্তাহে তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) “বিজেপি পার্টি ম্যান” বলে আক্রমণ করেছিলেন। পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে দায়িত্বে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে নানা ইস্যুতে সংঘাত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো রাজ্যপালের যোগদানে সেই সম্পর্কের উন্নতির আশা করেছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে সরকারের বিরুদ্ধে মনোভাব পোষণ করতে পিছপা হননি রাজ্যপাল। পাশাপাশি, সৌজন্যের রাস্তা খোলা রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদ্যজাত পুত্রকে দেখতে শুধু হাসপাতালেই যাননি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন রূপোর মহার্ঘ্য বাটি-চামচ! তাতেও মুখ্যমন্ত্রীর আক্রমণের থেকে রেহাই পেলেন না রাজ্যপাল। তৃণমূল ভবনের পর এদিন রাজ্য সরকারের সদর দফতর নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিজেপির (BJP) মুখপাত্র বলে তোপ দাগলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *