নিজস্ব প্রতিনিধি।
জেডি (ইউ)-এর নির্বাচনী প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনে দলের প্রথমসারির নেতাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে বাদ পড়েছেন জেডি (ইউ) JD-(U) সহ সভাপতি পিকে। এই তালিকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পাশাপাশি তালিকায় আছেন কে সি ত্যাগী, আরসিপি সিং, বশিষ্ঠ নারায়ণ সিংয়ের মতো শীর্ষ নেতারা।

প্রশান্ত কিশোর দিল্লিতে আম আদমি পার্টির নির্বাচনী পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। ‘লগে রহো কেজরিওয়াল’ স্লোগান নিয়ে পিকে ও তাঁর দলবদল নেমে পড়েছে আপ-কে জয়ী করতে। তাই রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই হয়তো তাঁকে ছেঁটে ফেলছে দল।
প্রশান্ত কিশোর ও জেডি (ইউ)-এর দ্বন্দ্ব অবশ্য নতুন কিছু বিষয় নয়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং এনআরসি নিয়ে দলের বিপরীত অবস্থান নিয়েছেন প্রশান্ত কিশোর। এনআরসি (NRC) এবং সিএএ-র দেশের পক্ষে মারাত্মক ও বিপজ্জনক বলে ব্যাখ্যা করেছেন তিনি। এসবের মাঝে অনেকদিন ধরেই পিকের দল ছাড়ার জল্পনা চলছে। এরই মধ্যে তাঁকে ছেঁটে ফেলা হল দিল্লি বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকদের তালিকা থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news