Breaking News
Home / TRENDING / জিয়াগঞ্জ কাণ্ড: মিলল অন্তঃসত্ত্বা স্ত্রী’র ডায়েরি, পারিবারিক বিবাদেই খুন, দাবি পরিবারের

জিয়াগঞ্জ কাণ্ড: মিলল অন্তঃসত্ত্বা স্ত্রী’র ডায়েরি, পারিবারিক বিবাদেই খুন, দাবি পরিবারের

নিজস্ব সংবাদদাতা:

জিয়াগঞ্জের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কি দাম্পত্য কলহ? কারণ হিসেবে পারিবারিক বিবাদকে উড়িয়ে দিচ্ছে না পুলিশও। উল্লেখ্য, খুন হওয়া বন্ধুগোপাল পালের অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি মন্ডল পালের একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেই ডায়েরি এবং দু’পাতার একটি চিঠিতে প্রকাশ্যে এসেছে পারিবারিক বিবাদ তথা দাম্পত্য কলহের প্রসঙ্গ। চিঠিটি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে তদন্তকারী আধিকারিকেরা। এদিকে জিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব নিহত শিক্ষককে আরএসএস সমর্থক দাবি করলেও পরিবারের পক্ষ থেকে সেই দাবি খারিজ করা হয়েছে। উল্টে মৃতের পরিবারের দাবি, পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরে  খুনের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে পুলিশ কাছে আর্জি জানানো হয়েছে, সব দিক ক্ষতিয়ে দেখে অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক।

শুধু মৃতের পরিবারের পক্ষ থেকেই নয়, গোটা জিয়াগঞ্জ এই হত্যাকাণ্ডকে মেনে নিতে পারছে না। তার উপর অপরাধীরা এখনও অধরা থাকায় ক্ষোভে ফুঁসছে জিয়াগঞ্জবাসী। উল্লেখ্য, ঘটনার ঘটার পর তিন দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ শহর জুড়ে মোমবাতি মিছিল করেন জিয়াগঞ্জ শহরবাসী। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এখনও সেভাবে পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে শিক্ষক খুনের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের কাছে স্মারকলিপি দেন একদল শিক্ষক। স্মারকলিপি প্রদানের আগে দুপুরে বহরমপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *