Breaking News
Home / TRENDING / কথা রাখলেন সাংসদ ! আলিপুরদুয়ারে শিলান্যাস কেন্দ্রীয় স্তরের বিদ্যালয়ের

কথা রাখলেন সাংসদ ! আলিপুরদুয়ারে শিলান্যাস কেন্দ্রীয় স্তরের বিদ্যালয়ের

সূর্য সরকার।

কথা রাখলেন আলিপুরদুয়ারের (Alipurduar) সাংসদ। শিলান্যাস হয়ে গেল বহু প্রতীক্ষিত নবোদয় বিদ্যালয়ের। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডুয়ার্সে নবোদয় বিদ্যালয়ের কাজের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখ্রিয়াল নিঃশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। সারা ভারতের সঙ্গে একই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাগরাকাটাতে জওহর নবোদয় বিদ্যালয়ের কন্সট্রাকশনের কাজের শিলান্যাস করা হয়।দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখ্রিয়াল ও সঞ্জয় শাম রাও ধোত্রে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এলাকার আদিবাসী ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই এই কেন্দ্রীয় স্তরে বিদ্যালয়ের তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বিজেপি সাংসদ জন বার্লা।

এদিকে নাগরাকাটায় একই ভাবে একই সময়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা ফিতে টেনে কাজের সুচনা করেন। জানা গিয়েছে ৪৩ কোটি টাকা খরচ করে এই আবাসিক নবোদয় স্কুলটি তৈরি করা হবে। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন,নাগরাকাটা বিধানসভার বিধায়ক সুকরা মুন্ডা, নাগরাকাকাটা জহর নবোদয় বিদ্যালরে প্রিন্সিপল আলো আচার্য্য, কুচবিহার নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপল মহাম্মদ সাকিল ও মাল মহকুমা শাসক বিবেক কুমার প্রমুখ।

সাংসদ জন বার্লা (John Barla) বলেন, “২০১৭ সাল থেকে এই স্কুল শুরু হয়েছে। এবার তার স্থায়ী ভবনের শিলান্যাস হয়ে গেলো। এরফলে ইংরেজি মাধ্যমের এই স্কুলের মোট পড়ুয়ার ৭৫% আসন সংরক্ষিত থাকবে এস টি কমিউনিটির জন্য। বাকি ২৫ % তে অন্যান্যরা। আমাদের এই এলাকার দীর্ঘ দিনের দাবী ছিল। এবারে নির্বাচনী প্রচারে আমাদের প্রতিশ্রুতি ছিল। এই স্কুলের কাজ আগামী দু বছরের মধ্যে সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, “এই বিদ্যালয়ের ফলে উপকৃত হবে এই চা বলয়ের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ছেলেমেয়েরা।” মূলত উত্তরবঙ্গের আদিবাসীদের এগিয়ে আনতেই এই বিদ্যালয়টি তৈরি হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *