Breaking News
Home / TRENDING / জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, বন্ধুর পর আটক শিক্ষকের বাবা

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, বন্ধুর পর আটক শিক্ষকের বাবা

ওয়েব ডেস্ক:

এবার পুলিশের নজর বাবা-ছেলের সম্পর্কে। চাঞ্চল্যকর মোড় নিল জিয়াগঞ্জ হত্যাকাণ্ড। জানা যাচ্ছে, সম্পত্তির কারণে বাবার সঙ্গে সম্পর্কের অপবনতি হয়েছিল বন্ধুগোপাল পালের। এমত অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের বন্ধু সৌভিক বনিকের পাশপাশি আটক করা হয়েছে বন্ধুপ্রকাশের বাবা অমর পালকেও। ঘটনায় ঋণ তত্বের পাশাপাশিই উঠে এসেছে পারিবারিক বিবাদও।

খুন হওয়া শিক্ষকের মায়েরও দাবি, বাবা-ছেলের সম্পর্ক ভাল ছিল না। জানা গিয়েছে, বাবা অমর পালের দ্বিতীয় বিয়ের পর থেকেই বন্ধুপ্রকাশ ও তাঁর বাবার সম্পর্কের অবনতি শুরু হয়। তৈরি হয় আক্রোশ। যদিও বাবার সঙ্গে থাকতেন না বন্ধুগোপাল। এইসঙ্গে সম্পত্তির মামলাতেও মৃত শিক্ষক জড়িয়েছিলেন বলে খবর।

অন্যদিকে জোরালো হচ্ছে ঋণ তত্ব। পুলিশ আধিকারিকদের অনুমান, বন্ধু সৌভিক বনিকের পাওনা মেটাতে না পারার কারণেই আক্রোশের বলি হয়েছেন শিক্ষক। ঘটনায় আটক করা হয়েছে আর্থিক সংস্থার কর্মী ওই সন্দেহভাজনকে। চলছে ম্যারাথন জেরা। এদিকে পুলিশকে তদন্তে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *