ওয়েব ডেস্ক:
পর্যটকদের জন্য ভূস্বর্গের দরজা খুলে গেছে আগেই, এবার মোবাইল পরিষেবা থেকেও নিষেধাজ্ঞা তুলে নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। আগামী সোমবার থেকে পোস্টপেড পরিষেবা স্বাভাবিক হবে উপত্যকায়। এমনটাই জানিয়েছেন সেখানকার সরকারি মুখপত্র।
জম্মু ও কাশ্মীরের পরিকল্পনা কমিশনের প্রধান সচিব রোহিত কানসাল এদিন ঘোষণা করেন, রাজ্যে পোস্ট পেড মোবাইল পরিষেবা পুরোপুরি চালু হয়ে যাবে আগামী সোমবার দুপুর ১২ টা থেকে। প্রসঙ্গত, কেন্দ্রের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আগে থেকে (প্রায় ৬৯ দিন) গোটা রাজ্যের মোবাইল পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
রোহিত কানসাল দাবি করেন, জম্মু ও কাশ্মীরের ৯৯ শতাংশ এলাকা নিষেধাজ্ঞা মুক্ত। তিনি আরও বলেন, গত ১৬ আগস্ট থেকেই ধাপে ধাপে নিষেধাজ্ঞা মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজ্যের পরিকল্পনা কমিশনের প্রধান সচিবের বক্তব্য, লস্কর, হিজবুলের মতো জঙ্গি সংগঠনগুলি জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করছিল, সে কারণেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে।
উল্লেখ্য, সরকারের নয়া সিদ্ধান্তে ৪০ লক্ষ পোস্ট-পেড গ্রাহক উপকৃত হবেন বটে, তবে প্রায় ২৬ লক্ষ প্রি-পেড গ্রাহকের পরিষেবা এখনও অন্ধকারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news