Breaking News
Home / TRENDING / রক্ষণাবেক্ষণের কাজে তিনদিনের জন্য বন্ধ দক্ষিণ কলকাতার ব্যস্ততম জীবনানন্দ সেতু

রক্ষণাবেক্ষণের কাজে তিনদিনের জন্য বন্ধ দক্ষিণ কলকাতার ব্যস্ততম জীবনানন্দ সেতু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে শহর কলকাতার আরও একটি সেতু। শুক্রবার রাত ১০টা থেকে বন্ধ হচ্ছে জীবনানন্দ সেতু (Jibananda Setu)! তারপরেই হবে স্বাস্থ্য পরীক্ষার কাজ। শিয়ালদহ সোনারপুর শাখার লাইনের ওপরে প্রিন্স আনওয়ার শাহ কানেক্টর রোডের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ করবেন সেতু বিশেষজ্ঞরা। তার জন্য আগামীকাল রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। বুধবার কেএমডিএ (KMDA) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

হিসাবমতো বৃহস্পতিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই সেতু বন্ধ থাকায় দক্ষিন কলকাতা (South Kolkata) থেকে বাইপাস ও বাইপাস থেকে দক্ষিন কলকাতাগামী যাবতীয় যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে চাপ বাড়বে বিজন সেতু ও সুকান্ত সেতুর ওপরে। কিছুটা হলেও চাপ বাড়তে পারে পার্কসার্কাস মোড় ও মা ফ্লাইওভারের ওপরেও। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জীবানানন্দ সেতু হয়ে প্রিন্স আনওয়ার শাহ রোড কানেক্টর হটে যে সব বাস চলাচল করতো সেগুলি ঘুরপথে যাতায়াত করবে।

যাদবপুর থানা থেকে অভিষিক্তার দিকে যে সব বাস যাবে সেগুলি যাদবপুর থানা থেকে ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, বিজনসেতু, রুবি মোড় হয়ে বাইপাসে উঠবে। আবার অভিষিক্তা থেকে যাদবপুর মোড়ের দিকে আসা বাসগুলি রুবি মোড় থেকেই গড়িয়াহাট ঘুরে ঢাকুরিয়া হয়ে ফের যাদবপুর থানায় আসবে। তবে ছোট গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে সুকান্ত সেতু, সন্তোষপুর হয়ে বাইপাসের দিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *