Breaking News
Home / TRENDING / বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, চলবে আরও এক সপ্তাহ

বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, চলবে আরও এক সপ্তাহ

ছত্তিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। অক্ষরেখা ওড়িশা ছত্তিশগড় তেলেঙ্গানা তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এর জেরে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়নি।
আজ উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি । ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া মুর্শিদাবাদে।
শুক্রবারে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি-রবিবার ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী বইবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দুই দিনাজপুর মালদা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতে।
সপ্তাহান্তে শনি ও রবিবারে দক্ষিণবঙ্গের কালবৈশাখী এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ, বৃহস্পতিবার, রাতেই উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশের কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী ছয় সাত দিন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। ভারী ঝড়-বৃষ্টি হবে পূর্ব ভারতের রাজ্যগুলি অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *