Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় মতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৬, রাজ্যের দাবি ৩০০

কেন্দ্রীয় মতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৬, রাজ্যের দাবি ৩০০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসা নিয়ে মমতা-মোদী বিরোধ তুঙ্গে। সেই আবহেই কোভিড ১৯-এর (Covid 19) আক্রান্তের সংখ্যা নিয়ে জোর তরজা চলছেই। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৫৬। এদিন সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৪২৩।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে কারও মৃত্যু হয়নি বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য প্রথম থেকেই খারিজ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব রাজীব সিনহা। ওইদিন বিকেলে রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩০০ জন। যা কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাক ১৫৬ জনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *